দক্ষিণাঞ্চলের অর্থনীতি
মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্প
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষে বন্দরে চলছে ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরটির বাণিজ্যিক সক্ষমতা বাড়ার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।